২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়নগঞ্জে শ্রমিক লীগ নেতা পলাশকে গ্রেপ্তার করেছে র‌্যাব

নারায়নগঞ্জের জাতীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহমদ পলাশকে র‌্যাব গত বৃহস্পতিবার ভোর রাতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর ফতুল্লায় পুলিশ ও র‌্যাবের টহল জোরদার করা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 04:48 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, র‌্যাব-১০ এর একটি দল পলাশের আলীগঞ্জের বাসা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ২টি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

পলাশকে গ্রেপ্তারের পর কোথায় রাখা হয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শ্রমিক লীগের ফতুল্লা আঞ্চলিক কমিটির সভাপতি পলাশের মুক্তির দাবিতে শ্রমিকরা বৃহস্পতিবার ফতুল্লায় মিছিল করেছে।