বিদ্যুৎ বিল বকেয়া থাকায় নভেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে নীলফামারী শহরের পানি সরবরাহ
প্রায় ১০ লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় নভেম্বর থেকে নীলফামারী পৌর এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে।
এ পরিস্থিতিতে গ্রাহকদের কাছ থেকে পাওনা বিল আদায় করে বিদ্যুৎ বিল পরিশোধের উদ্যোগ নেয়া হলেও গ্রাহকদের কাছ থেকে সাড়া মিলছে না। ৯১৭ জনের মধ্যে ৩০০ জন গ্রাহকের কাছে পড়ে থাকা প্রায় সাড়ে আট লাখ টাকার বকেয়া আদায়ে লাল নোটিশ জারি করেও কোনও ফল পাওয়া যাচ্ছে না।
পৌর চেয়ারম্যানের বাড়িরই আট মাসের বিল বকেয়া আছে বলে উল্লে¬খ করে নীলফামারী পৌর পানি সরবরাহ কেন্দ্রের তত্ত্বাবধায়ক দুদু মিয়া জানিয়েছেন, সুপারিশ ও তদ্বিরের কারণে পাওনা আদায়ে কঠোর ব্যবস্থা নেয়া যাচ্ছে না।
এছাড়া সাবেক এক মন্ত্রী পুত্র, সাবেক এক উপজেলা চেয়ারম্যানের ভাই এবং সাবেক এক পৌর কমিশনারের আবাসিক হোটেলের কাছে মোটা অংকের পানির বিল বকেয়া রয়েছে বলে জানা গেছে। অনেক চেষ্টা, এমনকি সংযোগ বিচ্ছিন্ন করেও তাদের কাছ থেকে এই বকেয়া বিল আদায় করা যায়নি। উপরন্তু সুপারিশের কারণে বকেয়া আদায় ছাড়াই তাদের পুণ:সংযোগ দিতে বাধ্য হয়েছে পৌর পানি শাখা।
