মোমিন হত্যা মামলায় ওসি রফিকের রিমান্ডের শুনানি ২৩ অক্টোবর
মিরপুরের কলেজ ছাত্র মোমিন হত্যা মামলার অন্যতম আসামি মতিঝিল থানার সাবেক ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে রিমান্ড আবেদনের শুনানি ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।
জিজ্ঞাসাবাদের জন্যে সিআইডি পুলিশ বুধবার ওসি রফিককে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত শুনানির এ তারিখ ধার্য করেন।
আদালতে মঙ্গলবার পুলিশের দাখিল করা প্রতিবেদনে বলা হয়, মোমিন হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্যে ওসি রফিককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা আবশ্যক।
হাইকোর্টের নির্দেশে রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে মহানগর দায়রা জজ মো. মমিন উল্লাহ ওসি রফিকের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
