জমি নিয়ে কোন্দল : জামাইয়ের হাতে প্রহৃত হয়ে শাশুড়িসহ ৭ জন হাসপাতালে
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মেয়েজামাই সিরাজ ও তার সহযোগীদের প্রহারে আহত হয়েছেন শাশুড়িসহ ৭ জন। বুধবার সকালে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছে উম্মে কুলসুম (৫০) , তার ভাই আবদুল খালেক (৬০), ভাবি আয়েশা (৫০),ভাইঝি হালিমা (২১), হাজেরা (১২) এবং আবদুল খালেকের দু’পুএবধূ কোহিনুর (২০) ও আনোয়ারা (২৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় , কিছুকাল আগে সিরাজ তার শাশুড়ি উম্মে কুলসুমের জমি জাল দলিলের মাধ্যমে লিখে নেয়। এ বিষয়ে মামলা দায়ের করা হলে ক্ষিপ্ত হয় সিরাজ। সে ইতিপূর্বে শাশুড়িসহ অন্যদের মারপিট করে।
বুধবার তুতীয় দফায় হামলায় উল্লেখিতরা আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছে। আহতরা জানান, হামলাকারিরা স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় লালিত। এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি।
