কাজী জাফর দেশে ফিরছেন ২০ অক্টোবর
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ ২০ অক্টোবর দেশে ফিরছেন।
তিনি গত ১৯ সেপ্টেম্বর মেডিক্যাল চেকআপের জন্য অস্ট্রেলিয়ার সিডনীতে যান। সেখানে ওস্টেমীড হাসপাতালে তাঁর মেডিক্যাল চেকআপ করা হয়।
তিনি বর্তমানে সুস্থ আছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
