সরকারি প্রতিষ্ঠানে এ পর্যন্ত ৮৫ হাজারেরও বেশি কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানে ৮৫ হাজারেরও বেশি কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার মন্ত্রীসভার সভাকক্ষে সচিবদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ তথ্য জানান। প্রধানন্ত্রী বলেন, পদোন্নতির ক্ষেত্রে দীর্ঘ দিনের জট খুলে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিয়ে কয়েক দফায় বিভিন্ন পর্যায়ে বিপুল সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির এ ধারা অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের কর্মসূচি বাস্তবায়নে খুটিনাটি বিষয়ে সিদ্ধান্তের জন্য মাঠ পর্যায়ের অফিসসমূহের সচিবালয় মুখিতা কমিয়ে অনতে হবে। তিনি দেশের সকল গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সকল অফিস আদালত এবং মাঠ পর্যায়ের প্রতিটি স্থাপণা ও ভবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী জানান, চার বছরে দেশে ১৪৩ টি নতুন আইন প্রনীত হয়েছে। তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠান ও সকল ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন দুর্নীত দমন কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে।
প্রধানমন্ত্রী সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি মন্ত্রনালয়, বিভাগ এবং অধীনস্থ দপ্তরসমূহে ই-গর্ভনেন্স এর ব্যাপক প্রসার ঘটানোর আহ্বান জানান।
