২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিফিনের টাকা বাঁচিয়ে আহছানিয়া মিশনে দান

ক্যান্সার আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার্থে ঢাকার মোহাম্মদপুরের সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ৩০ জন শিক্ষার্থী টিফিনের টাকা বাঁচিয়ে ১২ হাজার টাকা আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 01:45 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

ওই স্কুলের ছাত্রছাত্রীরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে এবং বিভিন্ন রোগীদের সাথে কথা বলে।

আহছানিয়া মিশন হাসপাতালের পরিচালক প্রফেসর ডঃ এমএ হাইসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।