নারায়নগঞ্জে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষে ২ জন হিজড়া আহত
চাঁদা তোলা নিয়ে ফতুল্লায় দু’দল হিজড়ার মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ফতুল্লা বাজারে এ ঘটনা ঘটে।
এ সময়ে উত্তেজিত কয়েকজন হিজড়া ঘটনার প্রতিবাদে থানায় বিক্ষোভ প্রদর্শন করে পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে।
সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে আটজন হিজড়া ফতুল্লা কাজারে নাচ গান করে চাঁদা তোলে। এ সংবাদ পেয়ে স্থানীয় চার হিজড়া বাজারে এসে চাঁদা তোলার প্রতিবাদ জানায়। এ সময়ে উভয়ের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়।
