২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি হান্নান আরও সাত দিনের রিমান্ডে

হরকাতুল জেহাদের নেতা মুফতি হান্নানকে আরও এক সপ্তাহের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 07:17 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

মঙ্গলবার গোয়েন্দা সংস্থা ডিবি তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্যে আরও ১০ দিনের রিমান্ড আবদেন জানালে মহানগর হাকিম মীর আলী রেজা এক সপ্তাহ রিমান্ডের অনুমতি দেন।

মুফতি হান্নাকে ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার অংশ হিসেবে সুপ্রিম কোর্টে বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগে রিমান্ডে নেওয়া হয়। নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জেহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান ওরফে জামান ওরফে মিলনকে আদালতে আনার সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এর আগে ১২ অক্টোবর তাকে আদালতে হাজির করা হলে তিনি নিজেকে বাংলাদেশের নাগরিক এবং সাবেক মাদ্রাসা ছাত্র বলে পরিচয় দেয় এবং রিমান্ডে নিয়ে তাকে যেন ভোগান্তি না করা হয় সে আবেদন জানায়। হান্নানকে তখন দু দফায় ১৫ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়।

২০০০ সালে কোটালিপাড়ায় শেখ হাসিনার হত্যা চেষ্টার মূল আসামিও মুফতি হান্নান।