২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুট ব্যবসায়ী লিটন হত্যা মামলায় চারজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন

মালিবাগের ঝুট কাপড় ব্যবসায়ী সাইদুর রহমান লিটন (৩৮) হত্যাকাণ্ডের অভিযোগে চারজনের ফাঁসি এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 07:01 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

মঙ্গলবার ঢাকা ৪ নং দ্রুত বিচার আদালতের বিচারক এআর মাসউদ এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হচ্ছে সাইফুল্লাহ আল মাহমুদ তানভীর, নুরুল হক নুরু, আলমগীর সুজন ও বাবু ওরফে পোকলা বাবু। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সাফিয়া বেগমকে। অন্যদিকে মামলার অপর দুই আসামি আমির আলী ও জনি খালাস পেয়েছে।

ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৩ সালের ১০ জুলাই রাত পৌনে ৯ টায় পশ্চিম মালিবাগ চৌধুরীপাড়ায় নিজের বাসায় যাওয়ার পথে ডিআইটি রোডের আয়নাল হোসেনের বাসার সামনে লিটনকে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ঢাকা মেডিকেল হাসপাতালে লিটন মারা যায়। এ ঘটনায় লিটনের বড় ভাই সাজেদুর রহমান দীপন বাদি হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন। মামলার বিচারকাজে ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়।