২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ জন হত

জামালপুরের মেলান্দহ উপজেলার বেতামারী গ্রাম সংলগ্ন জামালপুর-মেলান্দহ সড়কে সোমবার রাতে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 03:56 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

নিহতের নাম হাসু (৩৫)। তার বাড়ি মেলান্দহের পলিশা গ্রামে।

জানা যায়, রাত ৮টার দিকে বেতমারী গ্রাম সংলগ্ন বেইলি ব্রিজের কাছে সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে জামালপুরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৪৩৬০) হাসুকে ধাক্কা দিলে সে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

গ্রামবাসী ঘাতক ট্রাকটিকে আটক করতে গেলে শহীদুল্লাহ (৬৩) নামে এক গ্রামবাসী আহত হয়। পরে তাকে জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়।