রাজশাহীতে পাঁচ কেজি হেরোইন উদ্ধার
র্যাব ও বিডিআর সদস্যরা সোমবার রাতে রাজশাহী ও নাটোরে পৃথক অভিযান চালিয়ে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করেছে। এছাড়া গত দেড় মাসে রাজশাহী সীমান্ত এলাকা থেকে মোট ২৮ কেজি হেরোইন উদ্ধারের কথা জানিয়েছে বিডিআর।
র্যাব সূত্র জানায়, রাজশাহীর র্যাব সদস্যরা সোমবার রাতে নাটোর রেল স্টেশনে থেমে থাকা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তিন কেজি হেরোইনসহ সন্দেহজনক পাঁচ যাত্রীকে আটক করে। অপর ঘটনায় র্যাব সদস্যরা রাজশাহীর বাঘা উপজেলার পুকুরিয়া সীমান্তে অভিযান চালিয়ে পাঁচশ’ গ্রাম হেরোইনসহ সন্দেহভাজন তিন জনকে আটক করে। পাশাপাশি, বিডিআর রাজশাহী-১০ ব্যাটেলিয়নের সদস্যরা গোদাগাড়ী উপজেলার প্রেমতলীতে একটি বাস থেকে দেড় কেজি হেরোইন উদ্ধার করে।
