মুন্সীগঞ্জে বিএনপি কর্মীর রগ কর্তন, দু’গ্রুপ মুখোমুখি
মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে বিএনপি’র বিবাদমান দুই গ্রুপে দ্বন্দ্বের জের ধরে বিএনপি কর্মী বাদল ব্যাপারীর (৪০) দু’পায়ের রগ কেটে দিয়েছে অপর পক্ষের সন্ত্রাসীরা।
সোমবার রাত ৮ টার দিকে প্রত্যন্ত অঞ্চলের টরকীতে এ ঘটনা ঘটে। পুলিশ আরিফ নামে এক জনকে গ্রেপ্তার করেছে। বাদল ব্যাপারীকে মূমুর্ষু অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সন্ত্রাসীরা ফুলতলা এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাদল ব্যাপারীকে ধরে এনে গাছের সাথে বেধে নির্মমভাবে দু’পায়ের রগ কেটে দেয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
