২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর মিরপুর থেকে তরুণীর টুকরো লাশ উদ্ধার

রাজধানীর মিরপুর এলাকা থেকে পুলিশ সোমবার সন্ধ্যায় এক অজ্ঞাত পরিচয় তরুণীর টুকরো টুকরো করা লাশ উদ্ধার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 09:23 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

পুলিশ জানায়, তার দুটি পা, দুটি হাত ও মস্তক বিহীন শরীরের কিয়দংশ একটি সবুজ রং-এর ব্যাগ ভর্তি অবস্থায় ৬ নং সেকশনের ব্লক এ’র রাস্তার পাশে পরিত্যক্ত পাওয়া যায়।

স্থানীয়রা বলেছেন, তারা একটি সন্দেহজনক কালো ট্যাক্সিক্যাব পার্কিং অবস্থায় দেখতে পান। ধারনা করা হচ্ছে ওই ক্যাব থেকেই বস্তাটি ফেলে রেখে যাওয়া হতে পারে।

লাল ব্লাউজ পরিহিত ওই তরুনীর পা দুটো রশি দিয়ে বাধা ছিলো।

এ হত্যাকাণ্ডের মোটিভ এবং নিহতের ব্যাপারে কোনও তথ্য জানা যায় নি।