চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ২ তদন্ত কমিটি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চ.বি) গত রোববারের পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার সকালে ক্যাম্পাসের কাটা পাহাড় এলাকায় ছাত্রশিবিরের ক্যাডারদের হামলায় ছাত্রফ্রন্টের দুই নেতা-জমির উদ্দিন রাসেল এবং কলিন চাকমা গুরুতর আহত হয়।
এই ঘটনার প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোট সোমবার ভিসির কাছে প্রদত্ত স্মারকলিপিতে হামলাকারীদের বিচার, সন্ত্রাস ও দখলমুক্ত ক্যাম্পাস এবং আহতদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণের দাবি জানায়।
এ ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুইঁ সহকারী প্রক্টরকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
এদিকে একই দিনে ষোলশহর রেল স্টেশনে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্তে কর্তৃপক্ষ আরো একটি কমিটি গঠন করেছে।
এই কমিটিতেও দুইজন সহকারী প্রক্টরকে সদস্য রাখা হয়েছে।
প্রক্টর ড. মোহাম্মদ আল আমীন বিডিনিউজকে জানান, কমিটি দুটিকে শিগগিরই রিপোর্ট করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
রেলস্টেশনে সংঘটিত ঘটনায় ছাত্রলীগকে দায়ী করে ছাত্রশিবিরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে।
