২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫০

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-কুমিল্লা মহাসড়কের বসন্তপুরে রোববার রাতে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫০ জন আহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 04:06 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

নিহতের নাম তাজুল ইসলাম ওরফে মুন্সি মিয়া (৪০)। সে ড্রিমলাইন পরিবহনের চালক। তার বাড়ি ফেনীর দাগনভুঞায়।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী ড্রিমলাইন পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা ভিআইপি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ ঘটলে হতাহতের এ ঘটনা ঘটে।

আহতদের কুমিল্লা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে সাইফুল ইসলাম (৫০), মোহাম্মদ জহির (২৫), মোহাম্মদ সিরাজউদ্দিন (৩০), নুরুল আমিন (৫০), জাকির হোসেন (৫০), লিটন (২৬), সোহেল (২৬), গোলাম কিবরিয়া (৪৩) ও সিরাজ উদ্দিন (৩৪)-এর অবস্থা আশংকাজনক।

তারা সকলেই কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন।