২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে এলপি গ্যাসের দাম বাড়ছেই

যশোরে এক সপ্তাহে এলপি গ্যাসের মূল্য সিলিন্ডার প্রতি ১০ থেকে ১৫ টাকা করে বেড়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 04:03 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

রোববার জেলা প্রশাসনের উদ্যোগে গ্যাস ডিলারদের সাথে এক বৈঠকে গ্যাসের মূল্য নির্ধারণ করা হয় ৬৮০ টাকা। কিন্তু ডিলাররা এ সিদ্ধান্তকে উপেক্ষা করে এখনো সিলিন্ডার প্রতি গ্যাস বিক্রি করছে ৭১০ টাকা দামে।

গ্যাসের অস্বাভাবিক মূল্য রোধে রোববার সকালে ডিলারদের সাথে জেলা প্রশাসনের কর্মকর্তারা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে এক বৈঠকে বসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বৈঠকে ডিলাররা গ্যাসের মূল্য বৃদ্ধির কারণসমূহ আলোচনা করতে গিয়ে বলেন, সরকারি ও বেসরকারি কোম্পানির উৎপাদিত গ্যাসের বড় অংশই সেনাবাহিনী, বিডিআর, র‌্যাবসহ প্রশাসনের অন্যান্য বিভাগে সরবরাহ করতে হয়। এ কারণে বাজারে গ্যাস সংকট দেখা দিয়েছে।

এছাড়া বর্তমানে ডিলারদের অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে।

বৈঠকে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। আলোচনায় অংশ নেন যশোর চেম্বারের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি মজিবর রহমান প্রমুখ।