২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮

পাবনা-নগরবাড়ী মহাসড়কের রাজাপুরে রোববার রাতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং কমপক্ষে আটজন আহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 01:50 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

পুলিশ জানায়, একটি ট্রাক ও শ্যালো চালিত নছিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটলে হতাহতের এ ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও আটজন আহত হয়।

নিহতরা হল পাবনা সদর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল মতীন ও আব্দুল লতিফ।

আহতদের মধ্যে পাঁচজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে পাবনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।