নোয়াখালীতে কোস্টগার্ডের সাথে সংঘর্ষে কমপক্ষে ৮ বনদস্যু নিহত
নোয়খালী জেলার চর জব্বারের নতুন জেগে ওঠা চরে কোস্টগার্ডের সাথে সংঘর্ষে কমপক্ষে আট বনদস্যু নিহত হয়েছে।
বেসরকারি সূত্র নিহতের এ সংখ্যা জানালেও জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিহতের সংখ্যা উল্লেখ করেননি।
অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এ অভিযানের নেতৃত্ব দেন। বিডিনিউজের সাথে আলাপকালে তিনি হতাহতের খবরের সত্যতা নিশ্চিত করলেও সুনির্দিষ্ট কোনও সংখ্যা জানাননি।
এর আগে ২০০৩ সালে যৌথবাহিনী এবং স্থানীয় জনগণের সাথে সংঘর্ষে ৬০ বনদস্যু নিহত হয়।
