রংপুরে পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু, থানা ঘেরাও
পুলিশের ধাওয়া খেয়ে রোববার রংপুরের বদরগঞ্জে বিলের পানিতে ডুবে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সন্ধ্যায় মিছিল নিয়ে থানা ঘেরাও এবং দোষী পুলিশ সদস্যদের শাস্তি দাবি করে। নিহত কৃষকের নাম আজাদ।
এলাকাবাসী জানায়, উপজেলার কালুপাড়া ইউনিয়নের উন্তপাড়া গ্রামে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও উপজেলা সভাপতি মোহাম্মদ আলী সরকার এমপির ভাই মোকসেদ আলী সরকারের লিজ নেয়া বিলে মাছ শিকারের সময় পুলিশ শিকারীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও আজাদ তীরে উঠতে পারেনি। পরে পানিতে তার লাশ ভেসে ওঠে।
এ ব্যাপারে থানার ওসি নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের তদন্ত চলছে।
