মমিন হত্যা মামলায় ওসি রফিক কারাগারে
রাজধানীর কমার্স কলেজের ছাত্র কামরুল ইসলাম মমিন হত্যা মামলায় মতিঝিল থানার সাবেক ওসি রফিকুল ইসলাম রফিককে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালত রোববার তার জামিন আবেদন নামঞ্জুর করে এ নির্দেশ দেন।
আসামি ওসি রফিক সকালে তার আইনজীবীদের নিয়ে হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করে অন্তবর্তীকালীন জামিনের আবেদন করেন। আবেদনে ওসি রফিকের আইনজীবী অ্যাডভোকেট মাগাফুর রহমান তার বাদীকে নির্দোষ দাবি করে জামিন দাবি করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী হাবিবুর রহমান শওকত আদালতকে জানান, আসামিকে মুক্তি দেওয়া হলে মামলার তদন্তকাজ ব্যাহত হবে। উভয়পক্ষের শুনানি শেষে মহানগর দায়রা জজ মোহাম্মদ মমিনউল্লাহ আসামির জামিন আবেদন নাকচ করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন।
কলেজে যাওয়ার সময় ১৩ সেপ্টেম্বর সকালে সন্ত্রাসীরা মমিনকে খুন করে। মমিনের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে ওইদিনই ২২ জনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা দায়ের করেন।
