২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে টেম্পু খাদে পড়ে ১৫ জন আহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউপির লালাপাড়ায় রোববার সকালে একটি টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে কমপক্ষে ১৫ জন আহত হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 02:15 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোলাহাট থেকে চাঁপাইনবাবগঞ্জগামী টেম্পুটি একটি রিক্শাকে বাচাঁতে গিয়ে এ দুর্ঘটনায় পড়ে। আহতদের মধ্যে আট জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ভর্তিকৃতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। আহত সকলের বাড়ি ভোলাহাট উপজেলার মুশরীভূজা গ্রামে।