২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত ২ বাংলাদেশী যুবককে ফেরত দিয়েছে বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে শুক্রবার সন্ধ্যায় অপহৃত দুই বাংলাদেশী যুবককে শনিবার পতাকা বৈঠকের পর ফেরত দিয়েছে বিএসএফ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 08:46 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

এলাকাবাসী ও বিডিআর সূত্রে জানা গেছে, ময়রামপুরের অপহৃত কৃষক রাজন ও রিপন বিলগাথুয়া সীমান্তের কাছে মাঠে ঘাস কাটতে গেলে ভারতের মেঘনা ক্যাম্পের বিএসএফ সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের গ্রেপ্তার করে।

এ ব্যাপারে বিডিআর কুষ্টিয়া সেক্টরের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিএসএফ আটককৃতদের অবৈধ অনুপ্রবেশকারী ও চোরাকারবারী হিসেবে আন্তর্জাতিক সীমান্ত আইনে বিচারের কথা জানিয়েছিলো।

পরে তারা দু’পক্ষের পতাকা বৈঠক শেষে অপহৃত দুই বাংলাদেশী যুবককে ফেরত দিয়েছে।