২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলে পানি বাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে

দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

তবে ভারি বর্ষণ ও জোয়ারের কারণে সৃষ্ট এ বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির অভাবে পানি বাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে।

এছাড়াও বন্যা দুর্গত এলাকার মানুষ খাদ্য ও ওষুধের সংকটে ভুগছে। স্থানীয় প্রশাসন অসহায় মানুষদের মানুষের জন্যে পর্যাপ্ত ত্রাণ বিতরণে ব্যর্থ হয়েছে।

জেলার ১৮০ টি আশ্রয় কেন্দ্রে ডায়রিয়ার মারাত্মক আকার ধারণ করেছে।

অন্যদিকে পাহাড়ী ঢলে রানী নগর ও আত্রাই উপজেলায় রোপা আমন ধান পানিতে ডুবে গেছে। অপরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্যে শহর থেকে পানি নামতে পারছে না। ফলে শহরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জেলার প্রশাসন দুর্গত মানুষের মাঝে এখন পর্যন্ত ১৫০ মে.টন চাল ও ২ লাখ টাকা বিতরণ করেছে। প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল।

তবে নওগাঁর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার নয়টি উপজেলার ৮০টি ইউনিয়নের প্রায় সাত লাখ পানিবন্দি লোক মানবেতর জীবনযাপন করছে। প্রায় ১৪ হাজার বন্যা কবলিত মানুষ ১৮০টি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। ধীরে ধীরে পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) শুক্রবার জানায়, উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

এফএফডব্লিউসি আরও জানায়, ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মার সকল পয়েন্টে পানির উচ্চতা হ্রাস পেয়েছে। মেঘনা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকার বেশিরভাগ নদীর পানি কমেছে।

পর্যবেক্ষণ করা ৮৬ টি পয়েন্টের মধ্যে ছয়টি পয়েন্টে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, ৫৩টি পয়েন্টে কমেছে, একটি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে এবং দু’টি পয়েন্টে (চকরহিমপুরে করতোয়া এবং নওগাঁ পয়েন্টে ছোট্ট যমুনা) পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নওগাঁ পয়েন্টে ছোট্ট যমুনা নদীর পানি পাঁচ সে.মি. কমলেও তা বিপদসীমার ১১ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।