২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা রিপোর্টার্স ইউনিটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, র‌্যাবের তল্লাশি

অজ্ঞাত দুর্বত্তরা ঢাকা রির্পোটার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেবে বলে বৃহস্পতিবার টেলিফোনে হুমকি দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 08:03 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

হুমকির খবর পেয়ে খবর পেয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা রিপোর্টার্স ইউনিটির সেগুনবাগিচার কার্যালয়ে এসে প্রতিটি কক্ষে ব্যাপক তল্লাশি চালায়। এসময় র‌্যাব সদস্যরা সেখান থেকে কোনও বোমা উদ্ধার করতে পারেনি বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তল্লাশি চালানোর সময় ডিআরইউ’র সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

ঢাকা রিপোর্টার্র্স ইউনিটি (ডিআরইউ) বিভিন্ন দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া এবং জাতীয় ও আন্তর্জাতিক বার্তা সংস্থার রাজধানী ঢাকায় কর্মরত রিপোর্টারদের সংগঠন।

ইতোপূর্বেও সন্ত্রাসীরা টেলিফোনে ডিআরইউ উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। সেই ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিলো।