২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ২ জেএমবি ক্যাডার আটক

মেহেরপুরে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে আটক করা হয়েছে। পুলিশ বুধবার গভীর রাতে সদর উপজেলার বাড়াদী বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 05:26 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

আটককৃতরা হলো, সদর উপজেলার কালাইডাঙ্গা গ্রামের মৃত জামান বিশ্বাসের পুত্র মো. সামাদ আলী ওরফে হুমায়ুন ওরফে হুমা (১৯) এবং যুগিন্দা গ্রামের মো. হযরত আলীর পুত্র মো. সালাম ওরফে মিলন (১৮)।

পুলিশ জানায়, ১৭ আগস্ট মেহেরপুরের বিভিন্ন স্থানে বোমা হামলার পর হুমা ও মিলন বাড়াদী বাজারে আত্মগোপন করে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বাড়াদী বাজার এলাকা ঘেরাও করে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত জেএমবি সদস্য শামীম এর স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে হুমা ও মিলনকে আটক করা হয় বলে সূূত্র জানায়।

মেহেরপুর সদর থানার ওসি মো. নিজামউদ্দিন হাওলাদার বলেন, আটককৃতরা নিশ্চিতভাবে বোমা হামলার সঙ্গে জড়িত ছিল। তাদের গডফাদারকেও আটক করা হবে বলে তিনি জানান।

আটকের পর পুলিশ তাদের কোর্ট হাজতে পাঠিয়েছে।