২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে পূজামন্ডপের কাছে বোমা বিস্ফোরণের ঘটনায় ২ যুবক গ্রেপ্তার

নরসিংদীতে পূজামন্ডপের কাছে বোমা বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে র‌্যাব বুধবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো সোহেল (১৮), এবং রতন (২০)।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 04:55 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া বনিকপাড়া পূজামন্ডপের কাছে বুধবার রাত সাড়ে আটটার দিকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একটি বাড়ির সীমানা প্রাচীর ক্ষতিগ্রস্ত হয় এবং আতঙ্কে ছোটাছুটির সময় ১০ জন আহত হয়। ঘটনার পর হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বোমা হামলার ঘটনার নিন্দা জানান।