ব্রাহ্মণবাড়িয়ায় পূজামণ্ডপে হামলা, পুলিশ আহত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি পূজামণ্ডপে সন্ত্রাসী হামলায় পুলিশসহ কয়েকজন আহত হয়েছে।
বুড়িশ্বর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের সনাতন দাসের বাড়িতে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ১৫/২০ জনের একটি দল পূজামণ্ডপে হামলা করলে মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। হামলায় পুলিশ কনস্টেবল আব্দুল হান্নান, আনসার সদস্য মাসুক মিয়া এবং আব্দুর রহমান আহত হয়।
আহত পুলিশ কনস্টেবল আব্দুল হান্নান বাদী হয়ে ১৮জনকে আসামি করে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
