২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পচা চাল বিতরণের অভিযোগে চেয়ারম্যানসহ দুই মেম্বরের বিরুদ্ধে মামলা

দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নে পল্লী রেশনিংয়ের চার টাকা কেজির চাল সরিয়ে নিম্ন মানের চাল বিতরণের অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই মেম্বারের বিরুদ্ধে জালিয়াতি মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 02:47 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

জানা গেছে, সরকার ঘোষিত পল্লী রেশনিংয়ের চার টাকা কেজির চাল বিতরণ শুরু হলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও দুই মেম্বার বিরামপুর এলএসডি থেকে ৫ টন ৪০০ কেজি চাল উত্তোলন করেন। মঙ্গলবার চাল বিতরণের সময় ভালো চাল সরিয়ে খাবার অযোগ্য চাল বিতরণ শুরু করলে গ্রহীতারা তা নেওয়া থেকে বিরত থাকে।

গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ঘটনাস্থলে পৌঁছে চাল জব্দ করে থানায় জমা দেন।

সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বাদি হয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ও দুই মেম্বারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।