ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাহাড়ে মাটি কাটতে গিয়ে নিহত ১, আহত ৩
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী আকাবপুর গ্রামে পাহাড় থেকে অবৈধভাবে মাটি কাটতে গিয়ে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে।
নিহত দুলাল মিয়া (৩০) কসবার গুরুহিত গ্রামের বাসিন্দা। আহত তিনজন একই উপজেলার আব্দুস সালাম (২০), বিল্লাল (৩৫) এবং হিরন মিয়া (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার সকালে ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী আকাবপুর গ্রামে পাহাড় থেকে মাটি কাটার সময় ভূমিধসের ঘটনাটি ঘটে।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
