ফেরিতে বাসের চাকা ফেটে তিন ব্যক্তির পা বিচ্ছিন্ন
ফেরির মধ্যে যাত্রীবাহি বাসের চাকা ফেটে তিন যাত্রীর দেহ থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরাপারের সময় বুধবার সকাল ১১টায় আনন্দ পরিবহনের একটি বাসে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হচ্ছে ফরিদপুর মধুখালী গ্রামের ইউসুফ মোল্লা (৬২), মাগুরার রায়পুরের এসএম হাতেম (৫০), ঢাকার দোহারের মোতালেব (৬৫)। আশংকাজনক অবস্থায় হাতেম ও ইউসুফকে ঢাকার পঙ্গু হাসপাতালে এবং মোতালেবকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, ঢাকাগামী আনন্দ পরিবহনের বাসটি (ব-১৪-১১৮৬) দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের রো-রো ফেরীতে নদী পার হচ্ছিল। চলন্ত ফেরীতে পুরনো চাকা বদলে নতুন চাকা লাগানোর পর হঠাৎ করেই প্রচন্ড শব্দে চাকাটি ফেটে যায়। এসময় পাশেই দাঁড়িয়ে থাকা ওই তিন যাত্রীর পা উড়ে যায়।
