২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় এক চরমপন্থিকে জবাই করে হত্যা

পাবনার আতাইকুলায় সশস্ত্র সন্ত্রাসীরা মঙ্গলবার রাতে এক চরমপন্থি ক্যাডারকে জবাই করে হত্যা করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 01:51 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

নিহত চরমপন্থির নাম টুটুল (৩০)।

পুলিশ বুধবার সকালে আতাইকুলা থানার দেবোত্তরপাড়া গ্রামের এক মাঠ থেকে তার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, সাথিয়া উপজেলার আলোকদিয়া গ্রামের মহরম প্রামানিকের ছেলে এবং পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার সদস্য টুটুলকে সন্ত্রাসীরা বাড়ি থেকে ধরে নিয়ে জবাই করে হত্যা করে।

পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।