মানসিক স্বাস্থ্য ও মানসিক রোগ এক কথা নয়: সেমিনারে বক্তারা
সুস্থ্য, স্বাভাবিক ও স্বাস্থ্যকর জীবন যাপনের জন্যে মানসিক স্বাস্থ্যের গুরুত্বের ওপর জোর দিয়ে মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা বলেছেন, মানসিক স্বাস্থ্য ও মানসিক রোগ এক কথা নয়।
ঢাকা আহসানিয়া মিশন (ডিএএম) এবং বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলোজি (বিসিপিএ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
ডিএএম প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলোজি বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুর রহমান।
সাবেক স্বাস্থ্য সচিব মো. ফজলুর রহমান, অপারাজেয় বাংলার এম এ হান্নান, ডিএএম এর প্রোগ্রাম বিভাগের উপ পরিচালক গাজী নজরুল ইসলাম, বিসিপিএ সভাপতি ড. আনিসুর রহমান এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ড. আবদুল ওয়াহাব সেমিনারে আলোচনায় অংশ নেন।
বক্তারা বলেন, কখনও কখনও মানসিক স্বাস্থ্য ও মানসিক রোগ বিষয়টিকে এক করে দেখা হয়, যা মোটেই সঠিক নয়।
