নারায়নগঞ্জে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের টানবাজার থেকে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ মঙ্গলবার জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি সালাউদ্দিন চৌধুরী সিটি ব্যাংক ও ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির একজন উর্ধ্বতন কর্মকর্তা। সে লক্ষ্মীপুর জেলার রামগড় থানার চৌধুরী বাজার এলাকার মৃত কাল চৌধুরীর পুত্র।
সালাউদ্দিন চৌধুরী ডাইং ফ্যাক্টরি স্থাপনের কথা বলে আব্দুল কাদের নামের এক ব্যক্তির কাছ থেকে ১৭ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন।
পরবর্তীতে আব্দুল কাদের টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করলে আদালত সালাউদ্দিন চৌধুরীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
