২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের চেষ্টা ব্যর্থ

আশুলিয়া থেকে উদ্ধারের নামে ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতে কিছু দুর্নীতিবাজ পুলিশের অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 09:46 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

শনিবার সাভার পুলিশ হুন্ডি ব্যবসায়ী হিসেবে দু’জনকে এবং তাদের গাড়িটি আটক করে। পুলিশ জানায়, ওই হুন্ডি ব্যবসায়ীদের কাছ থেকে ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রকৃতপক্ষে টাকার পরিমাণ ছিল ২ কোটি ৩৮ লাখ এবং উত্তরা ট্রেডিং নামের একটি কোম্পানি এ টাকার মালিক।

উত্তরা ট্রেডিংয়ের মালিক গিরিলাল মোদী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখেন।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের কারণে ঘটনায় জড়িত পুলিশ সদস্যরা ২ কোটি ৩৩ লাখ টাকা ফেরত দিতে বাধ্য হয়। তবে বাকি পাঁচ লাখ টাকার হদিস পুলিশ এখনও দিতে পারেনি।

তথাকথিত অর্থ উদ্ধারের এ চেষ্টার সঙ্গে জড়িত এসআই ইব্রাহিম এবং আশুলিয়া পুলিশ বক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেয়া হয়নি।

সাভার থানা পুলিশ জানিয়েছে, মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে পুলিশের পাঁচজন সোর্সকে আটক করা হয়েছে।