২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে শ্বাসরোধ করে যুবক খুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকর বাটি মীর পাড়ায় রহমত নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 03:05 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

নিহত রহমতের স্ত্রী শাপলা খাতুন রোববার সদর থানায় এ অভিযোগ করেন।

সূত্র জানায়, মীর পাড়ায় ময়েজ উদ্দীনের ছেলে রহমতের লাশ গত শনিবার মধ্য রাতে তার ঘর থেকে উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর থেকে রহমতের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রহমতের স্ত্রী শাপলা অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে রহমতের সঙ্গে তার বাবা, মা, ভাইদের বনিবনা না হওয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সদর থানা পুলিশ ঘটনাটির তদন্ত করছে।