২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পিতাকে হত্যার দায়ে পুত্রের ফাঁসি

ফেনীতে পিতাকে হত্যার দায়ে পুত্রকে ফাঁসি এবং পাঁচ হাজার টাকা জরিমানার রায় দেওয়া হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 02:51 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ দিদার আলী ফকির রোববার দুপুরে এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, জেলার দাগনভূঁঞা উপজেলার রতনপুর গ্রামের দিন মজুর আব্দুর রশিদকে (৭৫) পারিবারিক কলহের জের ধরে ২০০২ সালের ২০ অক্টোবর তার ছেলে খুরশীদ আলম (৫০) ছুড়ি দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে।

এ ব্যাপারে ২০০৩ সালের ২৮ ফেব্রুয়ারি খুরশীদকে আসামি করে চার্জশিট দেওয়া হয়।

দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করে।