২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাস-মিনিবাস মালিক সমিতির তিন কর্মকর্তার বিরুদ্ধে ৫ কোটি টাকা আত্মসাতের মামলা

পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 09:13 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

সমিতির সহ-সম্পাদক হাজী আব্দুল হান্নান হাওলাদার বাদী হয়ে খুলনার শ্রম আদালতে এ মামলা দায়ের করেন।

মামলার অভিযুক্ত আসামীরা হলেন সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম মাল্লা, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন ও কোষাধ্যক্ষ মো. এনামুল হক টুটুল।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ১ মার্চ থেকে কৌশলে ক্ষমতা দখল করে ওই তিন নেতা সমিতির হিসাব সংরক্ষণ না করে বিভিন্নভাবে এই অর্থ আত্মসাৎ করেছেন।