২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে এক সহ-দারোগার আত্মহনন

যশোরে পুলিশ কর্মকর্তা আবুল কাসেম (৪০) বিষপান করে মারা গেছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 09:04 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

গত শুক্রবার তিনি বিষপান করলে মারাত্মক অসুস্থ অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে তিনি মারা যান।

স্থানীয় সূত্র বলছে, পরকীয়া প্রেমের কারণে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।

হাসপাতাল ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, যশোর সদরের ফুলবাড়িয়া ক্যাম্পের এএসআই আবুল কাসেমের সাথে শহরের আশ্রম রোড এলাকার জনৈক আব্দুর রহমানের কন্যা লায়লার পরকীয়া সম্পর্ক ছিল। সম্প্রতি এ সম্পর্কে দু’জনের টানাপোড়েন তৈরি হওয়ায় দারোগা বিষপান করেন।

পুলিশ শনিবার লায়লার বোন শায়লাকে আটক করেছে। লায়লা বর্তমানে ঢাকায় রয়েছে।

নিহত এএসআই কাসেমের দু’পুত্র সন্তান রয়েছে। তার স্ত্রী বিউটি বেগম আত্মহত্যায় প্ররোচনাদানের অভিযোগে থানায় এজাহার দিয়েছেন।