২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দু নেতৃবৃন্দকে মেটাল ডিটেকটর কেনার পরামর্শ দিলেন বাবর

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পূজার সময় অনাকাঙ্খীত ঘটনা এড়াতে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারে হিন্দু নেতৃবৃন্দকে সরকারের পাশাপাশি নিজেদেরকেও উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

শনিবার ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে নগর ভবনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় প্রতিমন্ত্রী বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে সামনে রেখে সারা দেশের ২২ হাজার পূজা মন্ডপে গৃহীত সরকারের নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরেন।

তিনি বলেন, মেলায় আগত দর্শনার্থীদের চেক করার জন্যে সরকার সকল মেটাল ডিটেকটর ব্যবহার করবে। এসময় তিনি হিন্দু নেতৃবৃন্দকে মেটাল ডিটেকটর কেনার পরামর্শ দেন।

অন্যদিকে আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, একটি মেটাল ডিটেকটরের দাম সাত হাজার থেকে ১০ হাজার টাকা। কিন্তু এ মুহূর্তে দেশের ২২ হাজার পূজা মন্ডপের আয়োজক কমিটি একটি করেও মেটাল ডিটেকটর কিনতে চাইলে দেশের স্টক মার্কেট তা সরবরাহ করতে পারবে না। কেননা এটা দেশে তেরি হয় না এবং এ মুহূর্তে এত মেটাল ডিটেকটর বাজারে নেই।