ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদুৎ কেন্দ্রর ৫টি ইউনিট আবারও বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে আবারও পাঁচটি ইউনিট বন্ধ হয়ে গেছে।
৬৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ২ নং ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার বন্ধ হয়ে যায়।
তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি সূত্র জানায়, দেশের অন্যতম বৃহৎ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে আটটি ইউনিটে দৈনিক ৭২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম।
প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরে চারটি ইউনিট বন্ধ রয়েছে।
সর্বশেষ ৬৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ইউনিট-২ বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে পাঁচটি ইউনিট বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।
এতে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ভৈরবসহ আশপাশের এলাকায় ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান জানান, ইউনিটগুলোর ত্রুটি সারানোর চেষ্টা চলছে।
