২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় কলাপাড়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

পটুয়াখালীর কলাপাড়ায় চরচাপলী গ্রামে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বামীর মারধরে মারা গেছে দু’সন্তানের জননী ছকিনা বেগম (৩৫)। শনিবার স্থানীয় সূত্র এ খবর জানায়।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 03:03 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

জানা গেছে, স্বামী তাজলের (৪২) সঙ্গে তার বেয়াইনের দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। এ নিয়ে প্রায়ই তাজলের সঙ্গে স্ত্রী ছকিনার ঝগড়া বিবাদ হত।

শুক্রবার দুপুরে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাজল তার স্ত্রীকে বেধড়ক মারধর করলে সে মারা যায়।

এদিকে এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যে তাজল মৃত স্ত্রীর মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যার অপপ্রচার চালানোর চেষ্টা করছে।

এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।