২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে পুলিশ-গ্রামবাসী সংঘর্র্ষ, আহত ৫০

আধিপত্য বিস্তার ও গাজা সেবনকে কেন্দ্র করে নড়াইলে দু’টি গ্রামবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। পুলিশ শুক্রবার এ খবর জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 07:21 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চাচুরি বাজারে গাজা সেবন ও জুয়া খেলা একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার। বুধবার ফুলডাহা গ্রামের কিছু যুবক স্থানীয় একজন মাছ ব্যবসায়ীর দোকানের পাশে গাজা সেবন করছিল। এসময় ওই ব্যবসায়ী যুবকদের নিষেধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওই ব্যবসায়ীকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে চাচুরি, ফুলডাহা ও পুরুলিয়া গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পরদিন বৃহস্পতিবার চন্দ্রপুর, ফুলডাহা ও পুরুলিয়া গ্রামবাসী একত্রিত হয়ে চচুরি বাজারে হামলা চালায়। এতে ৫০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংঘর্ষকারীদের ওপর লাঠিচার্জ করেন। এসময় গ্রামবাসী পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ থেকে ১২ রাউণ্ড গুলি ছোঁড়ে।

আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।