২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় যৌতুকের জন্য স্বামীর হাতে স্ত্রী খুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চাপৌ গ্রামের এক গৃহবধূকে যৌতুকের দাবিতে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে পাষণ্ড স্বামী। স্থানীয় সূত্র এবং পুলিশ শুক্রবার একথা জানায়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 11:32 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

নিহতের নাম মরিয়ম সুলতানা (২৬)। সে নাঙ্গলকোট উপজেলার কারঘার গ্রামের মোহাম্মদ সোলেমানের মেয়ে।

এলাকাবাসী এবং পুলিশ সূত্র জানায়, ১০ বছর আগে চাপৌ গ্রামের আব্দুল মোমিনের ছেলে আব্দুল মতিনের (৩০) সাথে মরিয়মের বিয়ে হয়।

বিয়ের পর থেকে মতিন প্রায়ই যৌতুকের জন্য মরিয়মকে চাপ প্রয়োগ করতে থাকে।

কিন্তু মরিয়মের পরিবার মতিনের এ দাবি মেটাতে অক্ষম ছিল।

বুধবার রাতে মতিন তার স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন শুরু করে।

এক পর্যায়ে মতিনের পরিবারের সদস্যরাও মরিয়মের উপর পাশবিক নির্যাতন চালায় এবং শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে।

মরিয়মের মৃত্যুর সংবাদ শুনে তার পরিবারের সদস্যরা আব্দুল মতিনের বাড়িতে আসে।

এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে নাঙ্গলকোট থানায় মরিয়মের স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং দেবরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।