২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর সদস্যরা প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছে

বাংলাদেশ রাইফেলস এণ্ড বিডিআর সদস্যরা ৮ অক্টোবর প্রথমবারের মতো জাতিসংঘ শান্তরক্ষা বাহিনীতে কাজ করার জন্য আইভোরি কোস্ট যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অধীনে গঠিত ফরমড পুলিশ ইউনিট (এফপিইউ) এর সদস্য হিসেবে তারা সেখানে অভ্যন্তরীণ শান্তিণ্ডশৃঙ্খলা রক্ষাসহ যাবতীয় পুলিশি কার্যক্রম পালন করবে।

আইভোরি কোস্ট মিশনে এফপিইউ সদস্য হিসেবে বাংলাদেশের পুলিশ, বিডিআর ও আনসার বাহিনীর মোট ১২৫ সদস্যকে এক বছরের জন্য মনোনীত করা হয়েছে, যার মধ্যে বিডিআর সদস্য ৩০ জন। বিডিআর সদস্যদের মধ্যে একজন বিভাগীয় অফিসার এবং ২৯ জন বিভিন্ন পদবীর সৈনিক।

বাংলাদেশ এফপিইউ দলের ছয় সদস্যের একটি অগ্রগামী দল ইতোমধ্যেই আইভোরি কোস্টে গেছে।

বিডিআর এর পক্ষ থেকে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিডিআর সদস্যদের গমনের মধ্য দিয়ে এ বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর একটি দৃঢ় প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৪ সালে বাংলাদেশ রাইফেল্স পুনর্মিলনী ২০০৪ উপলক্ষে প্রদত্ত ভাষণে অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে বিডিআর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রেরণের পদক্ষেপ নেয়া হবে বলে প্রতিশ্রুতি দেন।

আইভেরিকোস্টের উদ্দেশে পুলিশের এ ইউনিট শনিবার রাত ১২টায় জিয়া

আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম পুলিশের স্বয়ংসম্পূর্ণ কোনও ইউনিট জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে যাচ্ছে। কিছুদিনের মধ্যে কঙ্গোতেও পুলিশের অনুরূপ দু’টি ইউনিট পাঠানো হবে এবং সেখানেও প্রতি ইউনিটে ১২৫ জন করে সদস্য থাকবেন।

ইউনিটের বিদায় উপলক্ষে বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচিত পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে একটি দিক নির্দেশনা সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, পুলিশের আইজি আবদুল কাইয়ুম ও অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন।