রাজশাহীতে প্রায় সাড়ে তিন কোটি টাকার হেরোইন উদ্ধার
বিডিআর রাজশাহী-১০ ব্যাটালিয়নের সদস্যরা বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী চেকপোস্টে দু’টি বাসে তল্লাসি চালিয়ে তিন কেজি চারশ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী পৃথক দু’টি বাসে তল্লাসি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দু’টি ট্রাভেল ব্যাগের একটিতে আড়াই কেজি এবং অন্যটিতে নয়শত গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় তিন কোটি চল্লিশ লাখ টাকা বলে বিডিআর সূত্র জানায়।
