ঠাকুরগাঁওয়ে ডায়রিয়ায় ৩ জনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বুধবার ৩ জন মারা গেছে।
তারা হচ্ছে মৃত আজিমউদ্দিনের পুত্র হাকিমউদ্দিন (৬৫), রাজাগাঁও গ্রামের রুস্তম আলীর স্ত্রী খাদিজা বেগম (৩৫) ও বাদুপাড়া মহল্লার আ. সোবহানের পুত্র রহিম (৭)।
এছাড়া বুধবার ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭ শিশুসহ ১৫ জন ডায়রিয়া রোগীকে।
ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে রুহিয়া স্বাস্থ্য কেন্দ্রে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প বসানো হয়েছে। সেখানে গত তিনদিনে ৬৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছে, বর্ষণ ও ঢলে পানি দূষণের কারণে ডায়রিয়ার প্রবণতা বেড়েছে।
