চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর
চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে সরকার ও দাতা সংস্থা জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) মধ্যে সম্মত কার্যবিবরণী স্বাক্ষর হয়েছে।
গত ৩ অক্টোবর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুষ্ঠিত এক বৈঠকে দুপক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে ওয়াসা সূত্র জানায়।
সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব এমদাদুল হক এবং জেবিআইসির পক্ষে সহকারী পরিচালক তাছি হিরী ওই কার্যবিবরণীতে স্বাক্ষর করেন।
এসময় চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান মকসুমুল হাকিম চৌধুরী ও প্রধান প্রকৌশলী মোহাম্মদ শফিকুর ইসলাম উপস্থিত ছিলেন।
ওয়াসা সূত্র জানায়, ৯৭৮ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের অধীনে নগরীতে তিনটি জলাধার, একটি বুষ্টার স্টেশন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন পাইপ লাইন স্থাপন করা হবে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম ওয়াসার দৈনিক পানি উৎপাদন বৃদ্ধি পাবে আরো সাড়ে ১৩ কোটি কোটি লিটার।
ওয়াসা কর্তৃপক্ষ জানায়, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পে অর্থায়নের জন্য ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার ও জেবিআইসির মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষরিত হবেক। ওই চুক্তি স্বাক্ষরের পরপরই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।
২০১০ সালের এ প্রকল্পটি বাস্তবায়ন ও চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
