২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা ও ফরিদপুরে সড়ক দুঘটনায় নিহত ৫, আহত ২৩

পাবনা ও ফরিদপুরে মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ২৩ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

বিডিনিউজ পাবনা প্রতিনিধি জানান, পাবনা-বাঘাবাড়ী সড়কের চকচকিয়ায় মঙ্গলবার দুপুরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত এবং ২০ জন আহত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৪০/৫০ জন যাত্রী নিয়ে ফরিদপুর উপজেলা থেকে বাঘাবাড়ীগামী যাত্রীবাহী বাস স্বপ্নীল ( চট্টগ্রাম-জ-২০১২) চকচকিয়ার বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ¦বর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত এবং ২০ জন আহত হয়।

দুর্ঘটনা কবলিত বাসটি পানিতে নিমজ্জিত থাকায় মৃতদের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কাজ চলছে। এদিকে দুর্ঘটনায় আহতদের মধ্যে নওশের (৩৩), সুজন (২২), রহমান (৪৫), কামাল (২৩), মোহসিন (৩৬) করুনা (২৪) নিমাই দাস (৪০), নাসরিন (২১), আব্দুল লতিফ (৫৫), মামুন (১৭), ইউসুফ (৪২) ও সালামকে (২৭) ফরিদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ফরিদপুর থানায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুর-ঢাকা মহাসড়কের ধুলদী বাজার ব্রিজের কাছে মঙ্গলবার একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ¦বর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত এবং তিন জন আহত হয়।

নিহত যাত্রীরা হচ্ছেন, ছবি (৩২) এবং মোরশেদ (৪৫)। তারা দু’জন ভাই-বোন। আহত অপর তিনজন হচ্ছে মারুফ (৮), ডা. রাখী (৩০) এবং টিটো (৩২)। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহতরা জানান, ঢাকা থেকে ঝালকাঠিগামী প্রাইভেট কারটি (ঢাকা-মেট্্েরা-গ-১৩-৭৪৪০) সকাল ১০টায় ধুলদী বাজার ব্রিজ এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ পার্শ্ববর্তী গভীর খাদে পড়ে যায়। এতে আরোহী ছবি ও মোরশেদ ঘটনাস্থলেই নিহত ও তিনজন আহত হয়।

এদিকে, মঙ্গলবর দুপুর ২ টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে ফরিদপুরের মুন্সীবাজার বিসমিল্লাহ শাহ’র দরগার সামনে রাস্তা পার হওয়ার সময় শাকিল খান (৮) নামে একটি শিশুটিকে সাকুরা পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় বাসটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ফরিদপুর-বরিশাল মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে ফলে সড়কের উভয় পার্শে¦ কয়েক শত যানবাহন আটকা পড়ে।

এসময় তাদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পুলিশ ঘাতক বাসটি পাটুরিয়া ঘাট থেকে আটক করেছে এমন খবর শোনার পর অবরোধকারীরা আবরোধ তুলে নেয়। এর পর মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয়।