আত্রাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, রেল চলাচল বিঘ্নিত
পার্বতীপুর-খুলনা রেলপথে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত আন্তঃনগর ট্রেনসহ সকল প্রকার রেল চলাচল বিঘ্ন ঘটে।
মঙ্গলবার বিকেল পর্যন্ত লাইনচ্যুত বাগিগুলো উদ্ধার না হওয়ায় দীর্ঘ ১৬ ঘন্টায়ও পার্বতীপুর-খুলনা, পার্বতীপুর-ঈশ্বরদী ও পার্বতীপুর-রাজশাহী রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়নি।
রেলওয়ে সূত্র জানায়, পাবর্তীপুর থেকে ঈশ্বরদী যাওয়ার পথে রাত সাড়ে ১০টায় নওগাঁর আত্রাই-বীরকুৎসা রেল স্টেশনের মাঝে ২৫৮ নম্বর ব্রিজের উত্তর পাশে একটি মালবাহী ডাউন ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। অতিবর্ষণের কারণে রেল লাইনের নিচ থেকে মাটি ও পাথর সরে যাওয়ায় এ ঘটনা ঘটে।
এদিকে দীর্ঘক্ষণ রেল চলাচল বন্ধ থাকায় বিভিন্ন ট্রেনে আটকে পাড়া যাত্রীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে।
